Jhargram Medical College: ডাক্তার-নার্স কামড়াচ্ছে সবাইকে, মৌমাছির অত্যাচারে স্তব্ধ হয়ে গেল সরকারি হাসপাতাল - Bengali News | Honey bee biting Doctors and nurses everyone in Jhargram government hospital - 24 Ghanta Bangla News
Home

Jhargram Medical College: ডাক্তার-নার্স কামড়াচ্ছে সবাইকে, মৌমাছির অত্যাচারে স্তব্ধ হয়ে গেল সরকারি হাসপাতাল – Bengali News | Honey bee biting Doctors and nurses everyone in Jhargram government hospital

ঝাড়গ্রাম: এমন মৌমাছির তাণ্ডব, আর তার জেরে কার্যত স্তব্ধ হয়ে গেল ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের (Jhargram Medical College) আউটডোর পরিষেবা। মৌমাছির আক্রমণে হাসপাতালের আউটডোর বিভাগের দিকের মূল গেট বন্ধ রাখতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। ফলে চরম ভোগান্তির মুখে পড়েছেন রোগী ও তাঁদের পরিজনরা।

জানা গিয়েছে, হাসপাতালের সামনের একটি বড় গাছের উপরে বিশাল একটি মৌচাক তৈরি হয়েছিল। সেখান থেকেই আচমকা মৌমাছির ঝাঁক নেমে এসে হাসপাতাল চত্বরে হুল ফোটাতে শুরু করে। এই ঘটনায় এক চিকিৎসক, কয়েকজন হাসপাতাল কর্মী ও রোগীর পরিজন আহত হয়েছেন। আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা হাসপাতালে।
পরিস্থিতি সামাল দিতে গতকাল রাতে বন দফতর ও দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। দীর্ঘক্ষণ চেষ্টার পরও মৌচাক সরানো সম্ভব হয়নি বলে জানা গেছে। ফলে নিরাপত্তার কথা ভেবে আউটডোর বিভাগের সমস্ত গেট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, দ্রুত সমস্যার সমাধান না হলে পরিষেবা স্বাভাবিক করা সম্ভব নয়। কীভাবে নিরাপদ উপায়ে মৌচাক সরানো যাবে এবং আগের পরিস্থিতি ফিরিয়ে আনা যাবে, তা নিয়ে চিন্তায় রয়েছেন সকলে। রোগী পরিষেবা যাতে ব্যাহত না হয়, তার জন্য বিকল্প ব্যবস্থা নেওয়ার কথাও ভাবা হচ্ছে। এক ব্যক্তি বলেন, “মৌমাছির চাক শাল গাছের মধ্যে হয়েছে। মাঝে মধ্যে বাজপাখি এসে থক্কর দিচ্ছে। আর মৌমাছির কামড়ে ডাক্তার-রোগী-রোগীর পরিবারের লোকজন অসুস্থ হয়ে পড়ছে। আমরা মেন গেট বন্ধ করে রেখেছি। খুবই বিপজ্জনক অবস্থা।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *