কড়া নিরাপত্তায় একাদশীতে চলবে প্রতিমা নিরঞ্জন - 24 Ghanta Bangla News
Home

কড়া নিরাপত্তায় একাদশীতে চলবে প্রতিমা নিরঞ্জন

Spread the love

প্রথম সপ্তমীতে চোরবাগান সর্বজনীনের মণ্ডপে পদপিষ্ট প্রাণ হারান ১৯ জন। এই ঘটনার পর প্রতিমা বিসর্জনে (Durga Idol Immersion) নজরদারি আরও জোরদার করল প্রশাসন। এর আগে…

প্রথম সপ্তমীতে চোরবাগান সর্বজনীনের মণ্ডপে পদপিষ্ট প্রাণ হারান ১৯ জন। এই ঘটনার পর প্রতিমা বিসর্জনে (Durga Idol Immersion) নজরদারি আরও জোরদার করল প্রশাসন। এর আগে বুধবার বাবুঘাটে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে পুলিশ ও এনডিআরএফের আধিকারিকদের সঙ্গে কথা বলেন।

জলপথেও রয়েছে কড়া নজরদারি। পুলিশ মোতায়েন করা হয়েছে কলকাতার ২৮টি গঙ্গার ঘাট, আদিগঙ্গার পাঁচটি ঘাট এবং ৩৪টি জলাশয় ও সরোবরে। শহরের ২০০টি সংযোগস্থলে রয়েছে পুলিশ পিকেট। হয়েছে ১৮ জন আইপিএস আধিকারিককে দায়িত্ব দেওয়া হয়েছে বিসর্জনের নিরাপত্তায়। ১৮ জনের মধ্যে কলকাতায় ১২ জন এবং হাওড়া, বারাকপুর ও চন্দননগরে ২ জন করে থাকছেন।

বৃহস্পতিবার দুপুরের পর থেকে ঘাটে ঘাটে শুরু হয় বিসর্জন। এই বছর প্রতিমা নিরঞ্জনের জন্য ক্রেন ব্যবহার হচ্ছে না। তার বদলে অতিরিক্ত ট্রলি ও কুলি রাখা হয়েছে ঘাটগুলিতে। একাদশীতেও চলছে বিসর্জন। দুর্ঘটনা এড়াতে চালানো হবে ২৫টি লাইফ সেভিং নৌকা।

জানা গিয়েছে, নিমতলায় ন’টি ও বাবুঘাটে ১২টি ট্রলি রাখা হয়েছে। রয়েছেন ৩০০ জন কুলি। ঘাটগুলিতে রয়েছে এনডিআরএফের দল। ঘাটগুলিতে বিশেষ পুলিশি তৎপরতা থাকবে ২১ থেকে ২৪ অক্টোবর প্রতিদিন বিকেল ৪টে থেকে। প্রস্তুত রাখা হয়েছে পুরসভার অ্যাম্বুল্যান্সও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *