রঞ্জি ট্রফি খেলবেন সূর্যকুমার? যা বললেন মুম্বইয়ের নির্বাচকেরা... - 24 Ghanta Bangla News
Home

রঞ্জি ট্রফি খেলবেন সূর্যকুমার? যা বললেন মুম্বইয়ের নির্বাচকেরা…

Spread the love

এর ফলে এখন সূর্যকুমারের হাতে আগের তুলনায় বেশি সময় রয়েছে। তাই রঞ্জি ট্রফিতে মুম্বইয়ের হয়ে তাঁকে আবার খেলতে দেখা যেতে পারে বলে মনে করা হচ্ছে। যদিও তিনি সত্যিই লাল বলের ক্রিকেটে ফিরবেন কি না, তা এখনও নিশ্চিত নয়।

সংবাদমাধ্যমের খবর, আগামী কয়েক দিনের মধ্যেই সূর্যকুমারের সঙ্গে কথা বলবেন মুম্বইয়ের নির্বাচকেরা। তিনি সম্মতি দিলে রঞ্জি ট্রফির দলে তাঁর জায়গা প্রায় নিশ্চিত। অভিজ্ঞ এই ব্যাটারের উপস্থিতি মুম্বই দলকে আরও শক্তিশালী করবে বলেই মনে করা হচ্ছে।

টেস্টে সুযোগ কম, কিন্তু প্রথম শ্রেণির ক্রিকেটে উজ্জ্বল রেকর্ড

প্রথম শ্রেণির ক্রিকেটে দুর্দান্ত রেকর্ড থাকা সত্ত্বেও টেস্টে খুব বেশি সুযোগ পাননি সূর্যকুমার। ২০২৩ সালে নাগপুরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একমাত্র টেস্ট খেলেছিলেন তিনি। সেই ম্যাচে এক ইনিংসে মাত্র ৮ রান করেছিলেন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *