৭৮ বছর পর রঞ্জিতে ৪০০, লারা-ব্র্যাডম্যানদের এলিট ক্লাবে মিজ়োরামের চিন্ময় সুতার - 24 Ghanta Bangla News
Home

৭৮ বছর পর রঞ্জিতে ৪০০, লারা-ব্র্যাডম্যানদের এলিট ক্লাবে মিজ়োরামের চিন্ময় সুতার

Spread the love

পিছনে ফেললেন পৃথ্বী শ-কে

এই ইনিংসের মধ্য দিয়ে তিনি পিছনে ফেলে দিয়েছেন মুম্বইয়ের বিধ্বংসী ওপেনার পৃথ্বী শ-কে। ২০২৩ সালে অসমের বিরুদ্ধে পৃথ্বী করেছিলেন ৩৮৩ বলে ৩৭৯ রান। সেই রেকর্ড টপকে চিন্ময় এখন রঞ্জি ট্রফির ৯২ বছরের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত স্কোরের মালিক। বিশ্ব ক্রিকেটের প্রথম শ্রেণির আঙিনায় চিন্ময় সুতার হলেন দ্বাদশ ব্যাটার, যাঁর নামের পাশে জ্বলজ্বল করছে একটি ইনিংসে ৪০০ কিংবা তার বেশি রান। ব্র্যাডম্যান, হানিফ মহম্মদ, আর্চি ম্যাকলারেনদের পাশে আজ জায়গা করে নিলেন ভারতের এক অখ্যাত তরুণ, যা ভারতীয় ক্রিকেটের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে বহু যুগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *