কৃষ্ণের সেই দ্বারকা নগরী এ বার শঙ্করপুরে
সঞ্জয় দে, দুর্গাপুর
মহাভারত ও পুরাণ মতে, শ্রীকৃষ্ণের তিরোধানের পরে দ্বারকা নগরী সমুদ্রের নীচে তলিয়ে গিয়েছিল। শ্রীকৃষ্ণের সেই দ্বারকা দেখা যাবে এ বার শঙ্করপুরে।
গুজরাটে এখনও রয়েছে দ্বারকা জেলা। মহাকাব্যের সেই দ্বারকা নগরীর আদলে পুজোর মণ্ডপ তৈরি করছে শঙ্করপুর সর্বজনীন দুর্গাপুজো কমিটি। এ বার ২৭ বছরে পা রাখছে এই কমিটির পুজো। এ বারের পুজোর থিম ‘দ্বারকা নগরী’।