Bullet train bridge collapses: ভেঙে পড়ল বুলেট ট্রেন প্রকল্পের নির্মীয়মান সেতু, আটকে বহু মানুষ – Bengali News | Under construction bridge of bullet train project collapses in Gujarat’s Anand, many feared trapped
আহমেদাবাদ: ভারতে কবে ছুটবে বুলেট ট্রেন? দীর্ঘদিন ধরেই এই নিয়ে চলছে চর্চা। গুজরাটের আহমেদাবাদ থেকে মহারাষ্ট্রের মুম্বই পর্যন্ত ছোটার কথা ভারতের প্রথম বুলেট ট্রেনের। জোর কদমে চলছে তার কাজ। এরই মধ্যে মঙ্গলবার (৫ নভেম্বর) ঘটে গেল বড় বিপর্যয়। ভেঙে পড়ল বুলেট ট্রেন প্রকল্পের একটি নির্মীয়মান সেতু। গুজরাটের আনন্দের কাছে এই বিপর্যয় ঘটেছে। ভেঙে পড়া সেতুটির তলায় বহু মানুষ আটকে পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাস্থলে ইতিমধ্যেই আনন্দ পুলিশ ও দমকল কর্মীরা পৌঁছে গিয়েছেন। শুরু হয়েছে উদ্ধার অভিযান। বহু মানুষের হতাহতের আশঙ্কা করা হচ্ছে।
খবরটি সদ্য এসে পৌঁছেছে। বিস্তারিত বিবরণ আসছে কিছুক্ষণের মধ্যেই। আপনার কাছে দ্রুততার সঙ্গে খবর পৌঁছে দেওয়াই আমাদের প্রয়াস। তাই সব খবরের লেটেস্ট আপডেট পেতে এই পেজটি রিফ্রেশ করতে থাকুন। পাশাপাশি অন্যান্য খবরের জন্য ক্লিক করুন এখানে।