বিদেশের মাটিতে প্রবাসী বাঙালির দুর্গাপুজো - 24 Ghanta Bangla News
Home

বিদেশের মাটিতে প্রবাসী বাঙালির দুর্গাপুজো

Spread the love

শিকড় আর স্মৃতিকে সঙ্গে নিয়ে বিদেশের মাটিতে প্রতি বছরের মতো এ বছরও প্রবাসী বাঙালিরা এক টুকরো বাংলা তুলে ধরেছেন ইউএসএ–র ‘জার্সি সিটি’–র দুর্গাপুজোয় (Durga puja 2026)। গার্ডেন স্টেট পুজো কমিটির (জিএসপিসি) উদ্যোগে আয়োজিত এই পুজো এ বার ৪৫ বছরে পা দিল। শুধু দেবী আরাধনা নয়, প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে বাংলার ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যকে পৌঁছে দেওয়া এই আয়োজনের অন্যতম লক্ষ্য। এ বারের পুজোয় বিশেষ শ্রদ্ধা জানানো হচ্ছে জন্মশতবর্ষে পা রাখা বাংলার তিন কিংবদন্তি উত্তমকুমার, সুকান্ত ভট্টাচার্য ও মহাশ্বেতা দেবীকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *