'আরজি করে মেয়েটা খুন হল ফাঁসি হল না,' কেন এত ক্রাইম বাড়ছে? কারণটা জানালেন মমতা, বাংলার মুখ - 24 Ghanta Bangla News
Home

‘আরজি করে মেয়েটা খুন হল ফাঁসি হল না,’ কেন এত ক্রাইম বাড়ছে? কারণটা জানালেন মমতা, বাংলার মুখ

Spread the love

আরজি কর ইস্যুতে এবার বিধানসভায় মুখ খুললেন বাংলার মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। বলা ভালো আরজি কর কাণ্ডে গ্রেফতার হওয়া সঞ্জয় রায়ের ফাঁসি না হওয়া প্রসঙ্গে বিধানসভায় মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। 

তিনি বিধানসভায় বলেন, ‘মানুষ মরে গেলে চেপে দিচ্ছে। ধর্ষণ হলে এফআইআর নিচ্ছে না। আরজি করে মেয়েটা খুন হয়ে গেল ফাঁসি হল না। বলছে আমরা মৃত্যুদণ্ড চাই না। কী চাও! এটা আপনাদের বুঝতে হবে আজকের দিনে সোশ্য়াল মিডিয়া বাচ্চাদের হাতে পড়ে। আগে ১৮ বছর বয়স না হলে বাচ্চারা কিছু দেখতে পারত না। এখন বাচ্চারা সবটা দেখতে পায়। এখন বাচ্চারা সবটা দেখতে পায়। এত ক্রাইম বাড়ছে কেন কারণ এটাও একটা উলটো পালটা যে সমস্ত  ছাড়া হয়। বোঝা উচিত এটা বাজে। এটার এফেক্ট পড়বে।  সেটা কেউ ভাবে না। সেকারণে আমরা বলেছিলাম যারা এসব কাজ করবে তাদের জন্য মৃত্যুদণ্ড। …আপনারা কোন কেসটা সলভ করেছেন…বিলকিস বেগম থেকে শুরু করে একটার পর একটা…’

বিধানসভায় নানা ইস্যুতে বক্তব্য রাখলেন বাংলার মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। একের পর এক ইস্যুতে বিস্ফোরক মন্তব্য করলেন মুখ্য়মন্ত্রী। তিনি বলেন, অভিযোগ করা হচ্ছে আমার সঙ্গে নাকি জঙ্গি যোগ আছে। আমি প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে জানাব। 

 

মমতা বলেন, ‘আমাকে এই জীবনে এসেও শুনতে হবে এত সংগ্রাম করার পরে যে জম্মু কাশ্মীরের টেররিস্টদের সঙ্গে আমার সম্পর্ক । আর বাংলাদেশের টেররিস্টদের সঙ্গে আমার সম্পর্ক? আমি স্পিকার স্য়ারকে বলব, বাংলাদেশের মানুষকে বলব, যদি প্রমাণ করতে পারেন একদিনে মুখ্য়মন্ত্রীত্ব ছেড়ে দিয়ে চলে যাব। ’

বিজেপি উস্কানি ছড়াচ্ছে বলেও অভিযোগ করেন মমতা। মঙ্গলবার রাজ্য় বিধানসভার জবাবী ভাষণে নানা ইস্যুতে মুখ খোলেন মমতা। মুখ্য়মন্ত্রী বলেন, আমি আছি বলে বাংলা, বাংলাদেশ হয়ে যায়নি। একেবারে বিস্ফোরক মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। 

‘আপনারা ধর্ম বিক্রি করে দেশকে বিক্রি করেন। দেশকে টুকরো করেন। আমাদের দেশে স্বাধীনতা আছে গণতন্ত্র আছে। এখানকার মতো স্বাধীনতা আর কোথাও পাবেন না। ’

মমতা বলেন, ‘কাজ জানতে হয় কাজ শিখতে হয়। আমরা গঙ্গাসাগরের মেলা চলাকালীন আমরা কোনও ভিভিআইপিকে অ্যালাও করি না। ’ভো ভো করতে করতে সাধারণ মানুষকে ভোকাট্টা করে দিয়ে দিয়ে চলে যাবে, গরীবরা কি মানুষ নয়। জানালেন মমতা। 

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *