Nepal Disaster Video: আস্ত পাহাড় যেন চোখের সামনেই গলে গেল! আবার বিপর্যয় নেপালে, মৃত অন্ততপক্ষে ২৪ | Heavy Rain fall in Nepal 24 people death
নেপালে ভয়ঙ্কর বিপর্যয়Image Credit: X handle
নেপাল: প্রকৃতির রোষে নেপাল (Nepal)। চলতি বছরের ২৬ অগস্ট গোটা দেশকে নাড়িয়েছিল নেপালের বিপর্যয়। হাজারের মতো মানুষের মৃত্যু পুরো বিশ্বকে কাঁপিয়ে দিয়েছিল। এবারের ঘটনাস্থল মুস্তাং। সেখানে এক প্রকার ধসে গেল গোটা পাহাড়।
কী ঘটেছে?
বিগত কয়েকদিন ধরে নিম্নচাপের জেরে প্রবল বৃষ্টি হয়েছে বাংলায়। এই নিম্নচাপটি পৌঁছে গিয়েছিল উত্তর প্রদেশ পর্যন্ত। ফলে নেপালেও প্রচুর পরিমাণ বৃষ্টি হয়। কোথাও তিনশো মিলিমিটার কোথাও বা ৪০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হয়েছে। এর জেরে নেপালের সব নদী ফুলে ফেঁপে ছিল।
মুস্তাং, মানাং সহ প্রচুর এলাকায় পাহাড় ধসে গিয়েছে। কালিগণ্ডকী নদীর জলে পুরো ভেসে গিয়েছে পাহাড়। একটি ভিডিয়ো সামনে এসেছে। যা দেখে মনে হচ্ছে পুরো পাহাড় যেন গলে গিয়েছে। খাদের পাশে যে সমস্ত গ্রাম ছিল সেগুলি কার্যত ভেসে গিয়েছে। ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত পক্ষে ২৪ জনের। নিখোঁজ বহু।
An entire mountain collapsed into the Kaligandaki River in Nepal pic.twitter.com/hlE6BVQ5FF
— Surajit (@surajit_ghosh2) September 28, 2026
গত বুধবার (২৬ অগস্ট) যখন নেপালে হড়পা বান নেমে আসে, তাতে ভেসে যায় হাজার হাজার মানুষ। এরপর নতুন করে ফের প্রকৃতির তাণ্ডব সেখানে। তবে শুধু মুস্তাং বা মানাং নয়। ব্যাপক ক্ষতি হয়েছে দক্ষিণাঞ্চলের তরাইয়েও চোখের সামনেই বাড়ি ধসে গিয়েছে। একই সঙ্গে রবিবার মানাং জেলার হিমলুং হিমাল শৃঙ্গে ভয়াবহ তুষারধসে মৃত্যু হয়েছে ২ জনের। নিখোঁজ ১০ জন।