ঘাড়ে পাউডার দেওয়ায় কুপোকাৎ ব্যক্তি, হাত সাফাই চোরের - 24 Ghanta Bangla News
Home

ঘাড়ে পাউডার দেওয়ায় কুপোকাৎ ব্যক্তি, হাত সাফাই চোরের

Spread the love

কী ভাবে ঘটল ঘটনাটি?

ভাইরাল ভিডিয়োতে দেখা যাচ্ছে, এক ব্যক্তি রাস্তার পাশে দাঁড়িয়ে ফোনে কথা বলছিলেন। তাঁর পাশেই ছিল এক কিশোর। সিসিটিভি ক্যামেরায় দেখা গিয়েছে, ওই কিশোরের এক হাতে কোনও একটি প্যাকেট। ওই ব্যক্তির অন্যমনস্কতার সুযোগে কিশোর এক হাতে কিছু একটা ছুঁয়ে দিল ওই ব্যক্তির ঘাড়ে। তার কয়েক সেকেন্ড পরেই হঠাৎ ঘাড় চুলকাতে শুরু করেন ওই ব্যক্তি। বেশ কয়েক সেকেন্ড পরেই কার্যত সারা গা-হাত পায়ে চুলকোতে থাকেন তিনি। একটি স্কুটারের উপর ব্যাগ রেখে তিনি যখন নিজেকে নিয়ে ব্যস্ত। তখন এক পা-দু’পা করে ব্যাগ নিয়ে নেয় ওই কিশোর। তারপরে এক নিমেষে ব্যক্তির পকেট থেকে মোবাইল ফোন তুলে পালিয়ে যায় সে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *