স্তন তো বড্ড ছোট! নীনা গুপ্তাকে একথা বলার পর কী করেছিলেন সুভাষ ঘাই? - Bengali News | Story about neena gupta and director subhash ghai first meet for khalnayaak movie - 24 Ghanta Bangla News
Home

স্তন তো বড্ড ছোট! নীনা গুপ্তাকে একথা বলার পর কী করেছিলেন সুভাষ ঘাই? – Bengali News | Story about neena gupta and director subhash ghai first meet for khalnayaak movie

Spread the love

নীনা গুপ্তা দাপুটে অভিনেত্রী হয়েও, তাঁর অভিনয়ের তুলনায়, তাঁর ব্যক্তিগত জীবন থাকে সবচেয়ে চর্চা। ভিভ রিচার্ডসের সঙ্গে প্রেম, সহবাস এবং বিয়ে না করেই ভিভ রিচার্ডসের সন্তানের জন্ম দেওয়ায় নীনাকে শুনতে হয়েছিল নানা কটাক্ষ। তবে শুধু এই কটাক্ষই নয়, বলিউডে পা দিয়েও, নানা সময় নানা অপ্রীতিকর ঘটনার মুখে পড়েছিলেন অভিনেত্রী। যা আজও তাঁকে নাড়িয়ে দেয়। ঠিক যেমন বলিউডের নামজাদা পরিচালক সুভাষ ঘাইয়ের সঙ্গে সাক্ষাৎ।

কী ঘটেছিল নীনার সঙ্গে?

ব্যাপারটা যে এমন ঘটবে তা আগে থেকে আন্দাজও করতে পারেননি বলিউড অভিনেত্রী নীনা গুপ্তা। কিন্তু ঘর ভর্তি লোকের সামনে যখন বলিউডের জনপ্রিয় পরিচালক তাঁর শরীর নিয়ে মারাত্মক মন্তব্য করেন, তখন পায়ের থেকে যেন মাটি সরে গিয়েছিল নীনার! ফ্লোরেই কেঁদে ফেলেছিলেন নীনা। অন্যদিকে সুভাষ ঘাইয়ের একটু অনুতপ্ত নন।

কাণ্ডটা একটু বিশদে বলা যাক বরং। সালটা ১৯৯৩। মুক্তি পায় মাধুরী দীক্ষিত, সঞ্জয় দত্ত, জ্য়াকি শ্রফ অভিনীত খলনায়ক। বক্স অফিসে হইচই ফেলে দিয়েছিল এই ছবি। আর বিতর্ক উঠেছিল এই ছবি আইটে নম্বর চোলি কে পিছে ক্য়ায়া হ্যায় গান নিয়ে। এই গানে মাধুরী ছাড়াও পারফর্ম করেছিলেন নীনা গুপ্ত।

সম্প্রতি এক সাক্ষাৎকারে এই গানের মেকিং নিয়ে এক গল্প ফাঁস করেন নীনা। যা শুনলে আঁতকে উঠতে হয়। নীনা জানান, ”শুটিং শুরুর আগে মহড়া চলছিল নাচের। হঠাৎ সুভাষ ঘাই আমাকে আলাদা রুমে ডাকলেন। সুভাষ বললেন, ক্য়ামেরার সামনে দেখলাম। তোমার স্তনগুলো খুব ছোটো। এতে আমার কাজ হবে না। তাই স্তন বড় দেখানোর জন্য এক্স্ট্রা প্যাড ব্যবহার করতে হবে। না হলে এই আইটেম থেকে সরে যেতে হবে। আমি খুব অবাক হয়েছিলাম। তবে নিজেকে কন্ট্রোল করে ছিলাম। কিন্তু ভেঙে পড়ি যখন, গোটা শুটিং ফ্লোরের সামনেই এই একই মন্তব্য করেন সুভাষ। সবার সামনে কেঁদে ফেলেছিলাম। পরে বাধ্য হয়েছিলাম, এক্স্ট্রা প্যাড পরার জন্য।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *