পুরভোটের আবহেই হাওড়া জেলা পরিষদ-পঞ্চায়েত জেতার ডাক শমীকের - 24 Ghanta Bangla News
Home

পুরভোটের আবহেই হাওড়া জেলা পরিষদ-পঞ্চায়েত জেতার ডাক শমীকের

Spread the love

বিজেপির জয়ের পরে পশ্চিমবঙ্গে শান্তি ফিরেছে বলে দাবি করে শমীক জানান, সংখ্যালঘুরা বুঝতে পেরেছেন ২০ বছর কেন্দ্রে বা রাজ্যে সরকার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই। সেই জন্য তাঁরাও এগিয়ে এসেছেন। দুর্গাপুজোর প্রসঙ্গ তুলে রাজ্য বিজেপি সভাপতির দাবি, এখন রাজ্যে দুর্গাপুজোর সংখ্যা বেড়েছে।

এ দিনের অনুষ্ঠানে হাওড়া গ্রামীণ জেলার দুই বিধায়ককে দেখা যায়নি। সেই প্রসঙ্গ তুলে শমীকের উক্তি, ‘বিশেষ দিনে ২জন বিধায়ককে দেখতে পেলাম না। পার্টি থাকলে বিধায়ক থাকবে। পার্টি থাকলে সাংসদ থাকবে। স্ট্যান্ডিং কমিটির মিটিং থাকবে। পার্টি প্রথম কথা, পার্টি শেষ।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *