হাসপাতালে শুয়ে শাহরুখ-কাজলের ‘গেরুয়া’ দেখছেন নুসরত
ভিডিয়োটি পোস্ট করে নুসরত লিখেছেন, “আর ঠিক এ ভাবেই শাহরুখ খান ও কাজল আমার মুখে হাসি ফোটালেন। মনে করিয়ে দিলেন, পরিস্থিতি ধীরে ধীরে ভালো হয়। একটু একটু করে, সব কিছুই ঠিক হতে শুরু করে। ধীরে ধীরে সুস্থ হচ্ছি, স্বপ্ন দেখছি অফুরন্ত। হাসপাতালের কর্মীরা তাঁকে খাবার খেতে সাহায্য করছেন। শারীরিক অসুস্থতা ও অস্ত্রোপচারের পরও প্রিয় তারকাদের গান দেখে মুখে হাসি ফুটেছে তাঁর।