BJP Leader Arrested | নদিয়ার রানাঘাটে তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার বিজেপি নেত্রী - 24 Ghanta Bangla News
Home

BJP Leader Arrested | নদিয়ার রানাঘাটে তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার বিজেপি নেত্রী

Spread the love

নদিয়ার রানাঘাটে গভীর রাতে তাণ্ডব, হামলা ও হুমকি দেওয়ার অভিযোগে গ্রেপ্তার বিজেপি নেত্রী প্রিয়া বিশ্বাস। অভিযোগ, বুধবার গভীর রাতে ইন্দিরা কলোনি এলাকায় কয়েকজন সঙ্গীকে নিয়ে পৌঁছে স্থানীয় বাসিন্দাদের বাড়ির দরজায় লাথি মারেন তিনি। প্রতিবাদ করতে গেলে বাসিন্দাদের মারধর ও হুমকি দেওয়ার অভিযোগ ওঠে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রানাঘাট থানার পুলিশ। পলাতক অন্য অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। অন্যদিকে, প্রিয়া বিশ্বাসকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে বলে দাবি করেছেন রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার। গোটা ঘটনার তদন্ত করছে পুলিশ। এই ঘটনায় সামনে আসা ভিডিয়ো এবং বিস্তারিত তথ্য জানতে দেখুন Ei Samay-এর প্রতিবেদন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *