‘বাস, বিমান যে ভাবে চান…’, ঠাকুমার শেষকৃত্য নিয়ে অভিজিতের অভিযোগের পাল্টা ভিডিয়ো প্রকাশ দিল্লি পুলিশের
পুলিশের দাবি, আধিকারিক তাঁকে পরিবারের সঙ্গে যোগাযোগের জন্য নিজের সরকারি ফোন নম্বর ব্যবহারের প্রস্তাবও দিয়েছিলেন। কিন্তু অভিজিৎ বলেন, ‘না, সেটা সম্ভব নয়। আমি এখন বাবার সঙ্গে কথা বলতে পারব না।’ এর উত্তরে ওই আধিকারিককে বলতে শোনা যায়, ‘ঠিক আছে। দেখা যাক, কী করা যায়।’ রবিবার পুলিশের কাছ থেকে ছাড়া পাওয়ার পরে মহারাষ্ট্রে নিজের বাড়ির উদ্দেশে রওনা দেন দীপক। সাংবাদিকদের তিনি বলেন, ‘আমি এখন বাড়ি যাচ্ছি। পরিবারের পাশে থাকতে চাই। আমার ঠাকুমা মারা গিয়েছেন।’