গোবরডাঙার বাসিন্দাদের জন্য দীপাবলির উপহার, কালীপুজোর উদ্বোধনে এসে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
গোবরডাঙা হাসপাতাল বর্তমানে ৩০ বেডের। জেলার অন্যতম গুরুত্বপূর্ণ এই পুরসভা এলাকার হাসপাতালে ঠিকমতো চিকিৎসা পরিষেবা পাওয়া যায় না বলে বাসিন্দাদের অভিযোগ। সেই কারণে রাতে কারোর কোনও শারীরিক সমস্যা হলে নিয়ে যেতে হয় ঠাকুরনগর, বনগাঁ বা হাবরায়। এই সমস্যা মেটানোর জন্য ওই হাসপাতালকে উন্নত করার দাবিও জানাচ্ছিলেন তাঁরা।