আইএসএলে এসেই চমক, মুম্বাইকে হারিয়ে লিগ শুরু চার্চিলের - 24 Ghanta Bangla News
Home

আইএসএলে এসেই চমক, মুম্বাইকে হারিয়ে লিগ শুরু চার্চিলের

Spread the love

সায়ন সেনগুপ্ত, কলকাতা: পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী রবিবার সন্ধ্যায় প্রথম ডিভিশন লিগ তথা আইএসএল শুরু করেছিল চার্চিল ব্রাদার্স (Churchill Brothers)। যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে ছিল…

সায়ন সেনগুপ্ত, কলকাতা: পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী রবিবার সন্ধ্যায় প্রথম ডিভিশন লিগ তথা আইএসএল শুরু করেছিল চার্চিল ব্রাদার্স (Churchill Brothers)। যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে ছিল দেশের বানিজ্য নগরীর ফুটবল ক্লাব মুম্বাই সিটি এফসি। নির্ধারিত সময়ের শেষে ২-১ গোলের ব্যবধানে এই ম্যাচে জয় ছিনিয়ে নেয় গোয়ার এই ফুটবল ক্লাব। দলের হয়ে গোল পেয়েছেন গৌরব বোরা ও সেবিস্তিয়ান গুতিয়েরেজ। অন্যদিকে, মুম্বাই সিটির হয়ে একটি মাত্র গোল করেন সার্জিও লামাস। তবে শেষ পর্যন্ত একটি গোলের ব্যবধানে জয় সুনিশ্চিত করে এই নতুন দল।

বলাবাহুল্য, এবারের এই আইএসএলে চার্চিল‌ ব্রাদার্সের যোগদানের পর থেকেই এফসি গোয়ার পাশাপাশি এই ফুটবল দলের দিকে নজর ছিল সকলের। প্রথম ম্যাচেই তারা আটকে দিল মানোলো মার্কেজের এই দলকে। এদিন ম্যাচের প্রথমার্ধে গোলের দেখা মেলেনি। উভয় দল হাড্ডাহাড্ডি লড়াই করলেও শেষ পর্যন্ত গোল আসেনি। তারপর দ্বিতীয়ার্ধে ৫৬ মিনিটের মাথায় গৌরবের গোলে আগুয়ান হয়ে গিয়েছিল চার্চিল ব্রাদার্স। তারপর থেকেই সমতায় ফিরতে মরিয়া হয়ে উঠেছিল আইএসএল জয়ী মুম্বাই। কিন্তু গোল আসছিল না কিছুতেই। সেই সুযোগ কাজে লাগিয়েই নির্ধারিত নব্বই মিনিটের কিছু সময় আগে ব্যবধান বাড়ায় চার্চিল।

এবার গোল করে যান সেবাস্তিয়ান। যারফলে ২-০ গোলে এগিয়ে গিয়েছিল গোয়ার এই ফুটবল দল। পরবর্তীতে অতিরিক্ত সময়ের দিকে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমালেও ম্যাচে ফেরা সম্ভব হয়নি।

Get the Latest Cricket, Asian Games 2026, Football , Hockey, Badminton Scores, F1 Results at Kolkata24x7 Sports. Like Us On Facebook Or Follow Us On Twitter For More Sports Updates.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *