কেরালায় বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু ৩ বন্ধুর
মৃতদের নাম, গোপিকা, দেবিকা ও ইজাজ। তাঁরা সম্পর্কে বন্ধু। স্থানীয় সূত্রে খবর, ঘটনার দিন রাতে একটি স্থানীয় দোকানে চা খেয়ে তাঁরা স্কুটিতে করে নিজেদের বাড়ির দিকে ফিরছিলেন। ঠিক সেই সময়ে এই দুর্ঘটনাটি ঘটে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, হঠাৎ করে আসা একটি দ্রুতগতির গাড়ি তাঁদের স্কুটিতে সরাসরি ধাক্কা মারে। ছিটকে পড়েন প্রত্যেকেই। ওই গাড়ির ধাক্কায় স্কুটিটি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়। হাসপাতালে পৌঁছনোর পর চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন।