অতিরিক্ত ভিড় হলে সাময়িক বন্ধ থাকবে মণ্ডপ দর্শন, চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় কী কী সতর্কতা? - 24 Ghanta Bangla News
Home

অতিরিক্ত ভিড় হলে সাময়িক বন্ধ থাকবে মণ্ডপ দর্শন, চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় কী কী সতর্কতা?

Spread the love

ভিড় নিয়ন্ত্রণে বারোয়ারির স্বেচ্ছাসেবকদের পাশাপাশি এজেন্সির নিরাপত্তাকর্মীরাও থাকবেন। শনি ও রবিবার তুলনামূলক বেশি ভিড় হলেও সোমবার থেকে অফিস খুলে যাওয়ায় অষ্টমী ও নবমীতে ভিড় কিছুটা কমতে পারে বলেও আশা প্রকাশ করেন তিনি। কেন্দ্রীয় জগদ্ধাত্রী পুজো কমিটির সম্পাদক শুভজিৎ সাউ বলেন, ‘অতিরিক্ত ভিড় হলে সাময়িক ভাবে প্রতিমা দর্শন বন্ধ রাখতে হবে। অন্যান্য বছরের তুলনায় এ বছর যে ভিড় হয়েছে, তাতে অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছে। মানুষের যাতে কোনও ক্ষতি না হয়, তার জন্য সমস্ত রকম ব্যবস্থা রাখা হয়েছে।’ তাঁর দাবি, মানকুণ্ডু স্টেশন এলাকার বেশ কয়েকটি পুজোতেও অতিরিক্ত ভিড়ের কারণে সাময়িক ভাবে দর্শন বন্ধ রাখতে হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *