কী ভাবে মৃত্যু হয়েছে নানা পাটেকরের? ময়নাতদন্তের রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য - 24 Ghanta Bangla News
Home

কী ভাবে মৃত্যু হয়েছে নানা পাটেকরের? ময়নাতদন্তের রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য

Spread the love

বলিউড অভিনেতা নানা পাটেকরের আকস্মিক মৃত্যুর শোক এখনও কাটিয়ে উঠতে পারেননি অনেকেই। অভিনেতার হঠাৎ এমন ভাবে চলে যাওয়া হতবাক করেছে সকলকে। গত ৮ অক্টোবর ৭৫ বছর বয়সে প্রয়াত হন অভিনেতা। ঠিক কী কারণে মৃত্যু হয়েছে তাঁর? প্রকৃত কারণ জানতে অপেক্ষায় অনুরাগীরা। ময়নাতদন্তের রিপোর্টে জানা গিয়েছে, অভিনেতার হৃদপিণ্ডের একটি বড় অংশে রক্ত ​​চলাচল বন্ধ হয়ে যাওয়ায় তিনি হৃদরোগে আক্রান্ত হন। চিকিৎসকেরা নানা পাটেকরের মৃত্যুকে স্বাভাবিক মৃত্যু বলে ঘোষণা করেছেন।

ময়নাতদন্তের রিপোর্অটনুযায়ী, নানা পাটেকর করোনারি আর্টারি ডিজ়িজ়ে ভুগছিলেন। তাঁর হৃদপিণ্ডে রক্ত ​​জমাট বেঁধে হার্ট অ্যাটাক হয় এবং এর ফলে তাঁর মৃত্যু ঘটে। গোয়া মেডিক্যাল কলেজের চিকিৎসকদের টিম এই রিপোর্টটি হাসপাতাল কর্তৃপক্ষের কাছে জমা দিয়েছেন।

গত ৮ অক্টোবর সকালে নানা পাটেকরের দেহ তাঁর গোয়ার বাড়িতে অচৈতন্য অবস্থায় পাওয়া গেলে তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে চিকিৎসকেরা অভিনেতাকে মৃত বলে ঘোষণা করে। নানা পাটেকরের দেহ ময়নাতদন্তের জন্য গোয়া মেডিক্যাল কলেজে পাঠানো হয়।

গোয়া পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, মৃত্যুর কয়েক ঘণ্টা আগে রাত প্রায় আড়াইটার দিকে নানা পাটেকরের শরীরে অস্বস্তি হওয়ায় ও বুকে ব্যথা অনুভব করায় ঘনিষ্ঠ বন্ধু আমেয় নায়েককে মেসেজ করে জানান, তাঁর শরীর ভালো লাগছে না। এর পরে তিনি আমেয়কে ফোন করেন। পুলিশের মতে, আমেয় নায়েক রাত প্রায় সাড়ে তিনটের দিকে নানা পাটেকরের মেসেজটি দেখেন। তিনি সঙ্গে সঙ্গে তাঁর ডোনা পাওলার বাড়িতে ছুটে যান। পৌঁছে তিনি নানাকে সোফায় ঘামে ভেজা শরীরে অচৈতন্য অবস্থায় দেখতে পান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *