Sonam Wangchuk on CJP Protest: 'আগামিকালের মধ্যে ওদের ছেড়ে না দিলে...', এবার ভিডিয়োবার্তায় হুঁশিয়ারি সোনম ওয়াংচুকের | If they are not released tomorrow, Sonam Wangchuk released a video on the day of CJP protest in Delhi - 24 Ghanta Bangla News
Home

Sonam Wangchuk on CJP Protest: ‘আগামিকালের মধ্যে ওদের ছেড়ে না দিলে…’, এবার ভিডিয়োবার্তায় হুঁশিয়ারি সোনম ওয়াংচুকের | If they are not released tomorrow, Sonam Wangchuk released a video on the day of CJP protest in Delhi

Spread the love

নয়া দিল্লি: গত জুলাই মাসে ককরোচ জনতা পার্টির আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন সমাজকর্মী সোনম ওয়াংচুক (Sonam Wangchuk)। সেই আন্দোলনের জেরে পদত্যাগ করেছিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। আজ যখন নতুন করে ককরোচদের আন্দোলনে উত্তাল রাজধানী, তখন ফের বার্তা দিলেন সোনম।

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণের দাবি শনিবার আন্দোলনের ঘোষণা করে সিজেপি। সকাল থেকে আন্দোলনের আঁচ ছড়িয়ে পড়ে বিভিন্ন স্তরে। পথে নামে বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলের নেতা-নেত্রীরা। একে একে আটক করা হয় পিনারাই বিজয়ন, মানিক সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়, অরবিন্দ কেজরীবালের মতো প্রাক্তন মুখ্যমন্ত্রীদের। সব মিলিয়ে প্রায় ৪০০০ জনকে আটক করা হয়েছে বলে সূত্রের খবর। এই পরিস্থিতিতেই বার্তা দিলেন সোনম।

সবিস্তারে আসছে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *