হল্যান্ডে হইচই, ১০ বছরে পা দিচ্ছে প্রবাসীদের এই দুর্গাপুজো, জমজমাট আয়োজন এ বার
প্রতিদিনের পুজো মানেই ভরপেট খাওয়াদাওয়া। খাদ্যরসিকদের জন্য রয়েছে বিশেষ আয়োজন— পাঁচ যুগের স্বাদ। পাল-সেনের দরবারি ইলিশ, সুলতানি আমলের কষা মাংস, নবাবি বাগদা চিংড়ি, ঔপনিবেশিক আমলের ভোগের খিচুড়ি ও আধুনিক কলেজ স্ট্রিট ফিশ ফ্রাই। সঙ্গে খাবার, পোশাক, গয়না, পুজোবার্ষিকী ও বইয়ের স্টল জমিয়ে তুলবে আড্ডা।