Nobel Peace Prize: নোবেল শান্তি পুরস্কার পেলেন প্রাক্তন বিচারপতি নভি পিল্লাই | Indian origin navanethem navi pillay wins nobel peace prize 2026
নোবেল শান্তি পুরস্কার পেলেন ভারতীয় বংশোদ্ভূত নভি পিল্লাই।Image Credit: X
২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভানেথেম ‘নাভি’ পিল্লে। ভারতীয় তামিল বংশোদ্ভূত এই দক্ষিণ আফ্রিকান মহিলা বিচারপতি নাভানেথেম ‘নাভি’ পিল্লে। তিনি দক্ষিণ আফ্রিকার হাইকোর্টের প্রথম কৃষ্ণাঙ্গ মহিলা বিচারপতি ছিলেন। ৮৫ বছর বয়সী পিল্লে একজন বিশিষ্ট আইনজ্ঞ। ২০০৮ থেকে ২০১৪ সাল পর্যন্ত তিনি রাষ্ট্রপুঞ্জের (UN) মানবাধিকার প্রধানের দায়িত্ব সামলেছেন। এ ছাড়াও, আন্তর্জাতিক অপরাধ আদালতের বিচারপতি এবং রুয়ান্ডার জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।
খবরটি সদ্য এসে পৌঁছেছে। বিস্তারিত বিবরণ আসছে কিছুক্ষণের মধ্যেই। আপনার কাছে দ্রুততার সঙ্গে খবর পৌঁছে দেওয়াই আমাদের প্রয়াস। তাই সব খবরের লেটেস্ট আপডেট পেতে এই পেজটি রিফ্রেশ করতে থাকুন। পাশাপাশি অন্যান্য খবরের জন্য ক্লিক করুন এখানে।