Durga Puja Weather Forecast: পুজোর কোন কোন দিন কোথায় কোথায় বৃষ্টি? দিন ধরে সবটা জানাল হাওয়া অফিস | West Bengal Durga Puja Weather Forecast: Rain Likely in Kolkata and South Bengal - 24 Ghanta Bangla News
Home

Durga Puja Weather Forecast: পুজোর কোন কোন দিন কোথায় কোথায় বৃষ্টি? দিন ধরে সবটা জানাল হাওয়া অফিস | West Bengal Durga Puja Weather Forecast: Rain Likely in Kolkata and South Bengal

Spread the love

মা দুর্গা এলেও কি বৃষ্টি হবে?Image Credit: PTI

কমলেশ চৌধুরী
উৎসবের মরসুমে কেমন থাকবে রাজ্যের আবহাওয়া? পুজোয় প্যান্ডেল পরিক্রমায় ছাতা লাগবে নাকি আবহাওয়া থাকবে মনোরম—তা নিয়ে স্পষ্ট পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। আলিপুর আবহাওয়া দফতরের বুলেটিন অনুযায়ী, পুজোর শুরুতে আবহাওয়া মূলত শুষ্ক থাকলেও মাঝামাঝি সময়ে দক্ষিণবঙ্গ ও কলকাতায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে উত্তরবঙ্গে উৎসবের দিনগুলোতে আবহাওয়া অনেকটাই শুষ্ক ও অনুকূল থাকার কথা বলা হয়েছে।

দক্ষিণবঙ্গ

১১ অক্টোবর থেকে ১৩ অক্টোবর: মূলত শুকনো আবহাওয়া

১৪ অক্টোবর: কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে হালকা বৃষ্টির পূর্বাভাস। বাকি জেলায় মূলত শুকনো আবহাওয়া

১৫ অক্টোবর থেকে ১৭ অক্টোবর: কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। নদিয়া, মুর্শিদাবাদ,বীরভূ্ম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়ায় হালকা বৃষ্টির পূর্বাভাস

১৮ অক্টোবর ও ১৯ অক্টোবর: হালকা বৃষ্টির পূর্বাভাস

২০ অক্টোবর থেকে ২২ অক্টোবর: মূলত শুকনো আবহাওয়া

কলকাতা
—
১৪ অক্টোবর: আংশিক মেঘলা আকাশ। হালকা বৃষ্টির পূর্বাভাস

১৫ অক্টোবর থেকে ১৭ অক্টোবর: মেঘলা আকাশ। হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস

১৮ অক্টোবর ও ১৯ অক্টোবর: আংশিক মেঘলা আকাশ। হালকা বৃষ্টির পূর্বাভাস

২০ অক্টোবর থেকে ২২ অক্টোবর: আংশিক মেঘলা আকাশ। মূলত শুকনো আবহাওয়ার পূর্বাভাস

উত্তরবঙ্গ
—
১১ অক্টোবর থেকে ১৫ অক্টোবর: মূলত শুকনো আবহাওয়ার পূর্বাভাস

১৬ অক্টোবর ও ১৭ অক্টোবর: হালকা বৃষ্টির পূর্বাভাস

১৮ অক্টোবর থেকে ২২ অক্টোবর: মূলত শুকনো আবহাওয়ার পূর্বাভাস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *