৮৬ দিনের জন্য সিংহে আসছে বৃহস্পতি, জানুয়ারি পর্যন্ত লাভ ৪ রাশির
বর্তমানে বৃহস্পতি রয়েছে কন্যা রাশিতে। আগামী ৩১ অক্টোবর এই গ্রহ সিংহ রাশিতে প্রবেশ করবে। বৃহস্পতি বর্তমানে অতিচারী দশায় রয়েছে। অর্থাৎ স্বাভাবিক গতির তুলনায় বেশি দ্রুত স্থান পরিবর্তন করছে এই গ্রহ। ১৩ ডিসেম্বর বৃহস্পতি বক্রী হবে। উল্টো পায়ে হেঁটে ২৪ জানুয়ারি আবার সিংহ ছেড়ে কর্কটে ফিরে আসবে গুরুগ্রহ।
সিংহ রাশির অধিপতি গ্রহ সূর্য। এই রাশির উপাদান আগুন। এর উপর সিংহ রাশিকে রয়েছে আরও এক আগুনে গ্রহ মঙ্গল। বৃহস্পতির সঙ্গে অগ্নির সংযোগে ৩১ অক্টোবর থেকে ২৪ জানুয়ারির মধ্যে বিমান দুর্ঘটনার আশঙ্কা করছেন জ্যোতিষবিদরা।
জেনে নিন সিংহ রাশিতে বৃহস্পতির গোচরের কারণে ৩১ অক্টোবর থেকে ২৪ জানুয়ারির মধ্যে বিপুল সৌভাগ্য লাভ হবে কোন কোন রাশির জাতকদের।