DR BC Roy child Hospital: সরকারি হাসপাতালের OPD-তে ২ ঘণ্টা অপেক্ষা, লাইনে দাঁড়িয়ে মৃত্যু ৬ বছরের শিশুর – Bengali News | DR BC Roy Child Hospital: six years old boy died in DR BC Roy Child Hospital not getting Medical services in
কান্নায় ভেঙে পড়েছে মৃতের পরিবারImage Credit source: Tv9 Bangla
কলকাতা: বড় ঘটনা কলকাতায়। বিনা চিকিৎসায় শিশুর মৃত্যুর অভিযোগ সরকারি হাসপাতালে। মৃতের পরিবারের দাবি, হাসপাতালে পৌঁছেও যথাসময়ে চিকিৎসা না পেয়ে মারা গিয়েছে বছর ছ’য়ের ওই শিশু। কান্নায় ভেঙে পড়েছে মৃতের পরিবার।
হাসপাতাল সূত্রে খবর, মৃত শিশুর নাম শাকিব। বয়স ছয়। শাকিব হাওড়ার বাঁকড়ার বাসিন্দা। বেশ কয়েকদিন ধরেই প্রবল জ্বরে ভুগছিল বাচ্চাটি। সোমবার কার্যত বাড়াবাড়ি হয়। তাকে নিয়ে তড়িতড়ি বিসি রায় শিশু হাসপাতালে নিয়ে আসে তার মা-বাবা। সঙ্কটজনক শিশুকে এমার্জেন্সিতে না দেখেই ওপিডি’তে পাঠানোর অভিযোগ।
এরপর দেড় ঘণ্টা ধরে ওপিডি-তে লাইন দিয়ে দাঁড়িয়েছিল শাকিবের পরিবার। শিশুর চিকিৎসার জন্য লাইনে দাঁড়িয়েই ছিলেন তাঁরা। কিন্তু তার মধ্যেই অত্যন্ত মর্মান্তিক পরিণতি। চিকিৎসার অপেক্ষায় থাকতে-থাকতেই মৃত্যুর কোলে ঢোলে পড়ে ছোট্ট শাকিব। বাবার অভিযোগের ভিত্তিতে সিসি ফুটেজ পরীক্ষা করছে হাসপাতাল কর্তৃপক্ষ। সূত্রের খবর, সিসি ফুটেজে গাফিলতির প্রমাণ মিলেছে।
বিসি রায় শিশু হাসপাতালের অধ্যক্ষ দিলীপ পাল বলেন, “এই অভিযোগ সঠিক নয়। বাচ্চার জ্বর ছিল। এখন যদি দশদিন বাদে আনে তাহলেও আমরা বাঁচাতে পারতাম না। তবে এমার্জেন্সিতে ভর্তি না নিয়ে ওপিডিতে পাঠানো ঠিক হয়নি। এটা তো নিয়ম নয়। আমরা তদন্ত করে দেখছি। সবটা আমরা খোঁজ নিচ্ছিল। সিকিউরিটি হয়ত বলেছে আউটডোর চলছে। তবে সবটাই আমরা খতিয়ে দেখছি। বাচ্চা যদি অত্যধিক না অসুস্থ হত তাহলে কি মারা যেত?”
বিস্তারিত আসছে…