সাইবার প্রতারণায় গ্রেপ্তার কাটোয়াবাসী প্রাক্তন শিক্ষক
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সারা দেশে অমলের বিরুদ্ধে ১৯৫টি মামলা রয়েছে৷ অন্ধ্রপ্রদেশ, দিল্লি, গোয়া, জন্মু–কাশ্মীর, উত্তরপ্রদেশ, হরিয়ানা, কেরলম, কর্নাটক, পুদুচেরি, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, পাঞ্জাব, বিহার, গুজরাট, তামিলনাড়ু, রাজস্থান–সহ বহু রাজ্যের সাইবার প্রতারণার টাকা ঢুকত ধৃত ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্টে৷ শুধু ওই প্রাক্তন স্কুলশিক্ষকই নন, প্রাথমিক তদন্তে এ কাজে জড়িত একটি বড়সড় চক্রের হদিশ পেয়েছে পুলিশ৷ ওই চক্রের সদস্যরা নিয়মিত যোগাযোগ রাখতেন ধৃত ব্যক্তির সঙ্গে৷