পুজোয় ই-কমার্স সংস্থার মোটরবাইকে ডেলিভারি বন্ধ করার দাবি বাসিন্দাদের
এই সময়, মালদা: নিত্য প্রয়োজনীয় এবং খাদ্য সামগ্রী বণ্টনের একটি ই-কমার্স সংস্থার বিরুদ্ধে গণডেপুটেশন দিলেন ইংরেজবাজার পুরসভার ১৪ এবং ১৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। তাঁদের অভিযোগ, ২৪ ঘণ্টা মোটরবাইকের দৌরাত্ম্য এবং আশপাশে বাড়িতে ওই অনলাইন সংস্থার বড় বড় এসির গরম হাওয়ায় দুর্ভোগে পড়তে হচ্ছে।