মিলবে বিনা পয়সায় বিদ্যুৎ, পুজো কমিটির আবেদন বেড়ে প্রায় দ্বিগুণ - 24 Ghanta Bangla News
Home

মিলবে বিনা পয়সায় বিদ্যুৎ, পুজো কমিটির আবেদন বেড়ে প্রায় দ্বিগুণ

Spread the love

বিদ্যুৎ দপ্তর সূত্রে খবর, গত বছর অনুমোদন নেওয়া পুজো কমিটিগুলির কাছ থেকে ৫৭ লক্ষ টাকা রাজস্ব আদায় হয়েছিল। এ বার যে পরিমাণ পুজো কমিটি আবেদন করেছে, তাতে গতবারের মতো বিল জমা হলে রাজস্ব আদায়ের পরিমাণ কোটি টাকা ছাড়িয়ে যেত। উদাহরণস্বরূপ, এ বার কোচবিহার শহরের একটি বিগ বাজেটের পুজোর জন্য আলাদা করে ট্রান্সফর্মার বসাতে হয়েছে। ৩০০ কিলোওয়াটের ওই ট্রান্সফর্মারে পুজোর দিনগুলিতে যে পরিমাণ বিদ্যুৎ ব্যবহার হবে, তাতে অন্তত ৭০ হাজার টাকা বিল দিতে হতো বলে অনুমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *