মাত্র ৮০ টাকা নিয়ে বিবাদের জেরে বন্ধুকে খুনের অভিযোগ, গ্রেপ্তার ৩
পুলিশ জানিয়েছে, মৃতের নাম আনিস। গত ২৭ সেপ্টেম্বর, বিজনোরের সিওহারা থানায় আনিস নিখোঁজ বলে অভিযোগ জানান তাঁর ভাই জামিল। এই ঘটনার তদন্ত করতে গিয়েই খুনের বিষয়টি জানা যায়। পুলিশ সূত্রে খবর, এক সঙ্গে মদ্যপান করতে বসেছিলেন বন্ধুরা। সেখানেই বিবাদের জেরে আনিসকে নৃশংসভাবে খুন করা হয় বলে অভিযোগ।
পুলিশের দাবি, বেল্ট দিয়ে শ্বাসরোধ ও পাগড়িতে ব্যবহৃত ধারালো পিন দিয়ে আঘাত করে ওই ব্যক্তিকে হত্যা করা হয়। এর পরে অপরাধের প্রমাণ লোপাটের উদ্দেশ্যে তাঁর মৃতদেহ কুমহারপুর গ্রামের খালের পাশে একটি আখক্ষেতে ফেলে দেওয়া হয়।