IFA Shield Final Ticket: ছাড়া হল আইএফএ শিল্ড ফাইনালের টিকিট, তবে রয়েছে একটি বিশেষ নির্দেশ | IFA Shield Ticket Is Available In District App, Check The Price - 24 Ghanta Bangla News
Home

IFA Shield Final Ticket: ছাড়া হল আইএফএ শিল্ড ফাইনালের টিকিট, তবে রয়েছে একটি বিশেষ নির্দেশ | IFA Shield Ticket Is Available In District App, Check The Price

Spread the love

কলকাতা ডার্বিImage Credit: Facebook/Mohun Bagan Super Giant, Eastbengal

কলকাতা : আগামীকাল হতে চলেছে আইএফএ শিল্ডের ফাইনাল। ফাইনালে মুখোমুখি দুই দল, ইস্টবেঙ্গল ও মোহনবাগান। মঙ্গলবারই এই ম্যাচের সূচি ঘোষণা করল আইএফএ। এবার জানা গিয়েছে, ফাইনালের টিকিট সংক্রান্ত যাবতীয় নিয়মও।

আগামীকাল সল্টলেকের যুবভারতী স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই প্রধান। সন্ধ্যা ৬.১৫ থেকে শুরু হবে ম্যাচ। এই ম্যাচের জন্য ইতিমধ্যেই টিকিট ছাড়া শুরু করেছে আইএফএ। ডিস্ট্রিক্ট অ্যাপে পাওয়া যাচ্ছে টিকিট। ১০০ টাকা থেকে শুরু হয়েছে টিকিটের দাম। এরপর ১৫০, ২০০, ২৫০, ৩৫০, ৬৫০, ১৫০০০ টাকা দাম নির্ধারণ করা হয়েছে টিকিটের। এখনই পাওয়া যাচ্ছে টিকিট। তবে এই ডার্বির টিকিট অফলাইনে পাওয়া যাবে না বলে জানিয়েছেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত। এখন বেশ কয়েকদিন ধরেই ব্যস্ত যুবভারতী স্টেডিয়াম। ৩ ও ৬ অক্টোবর ছিল ভারত বনাম ব্রাজিল ও উরুগুয়ে ম্যাচ। এরপরেই আগামীকাল খেলা হবে আইএফএ শিল্ড ফাইনাল। এর মধ্যে আবার ভারতের মেয়েরা খেলবে রাশিয়ার বিরুদ্ধে। সেই ম্যাচটি খেলা হবে কিশোরভারতী স্টেডিয়ামে।

গতকাল উরুগুয়ের বিরুদ্ধে ১ গোল করেও ৬ গোল খেতে হয়েছে ভারতকে। এর ফলে ৩টি ফ্রেন্ডলি ম্য়াচের একটিতেও জিতল না ভারত। প্রথম সেমিফাইনালে পাঞ্জাব এফসিকে টাইব্রেকারে ৪-৩ ফলে হারিয়েছিল মোহনবাগান। এরপর লাল-হলুদের সেভেন ষ্টার পারফরম্যান্স। কিন্তু এখানে ফেভারিট ইস্টবেঙ্গলই। কারণ, মোহনবাগানের সব ভাল হলেও ফিনিশিং কিন্তু সমস্যা বাড়াচ্ছে। সেখানে এই ইস্টবেঙ্গলকে রোখা যাচ্ছে না। আগামীকাল ফাইনালও কি ডুরান্ড ফাইনালের মতো একতরফা হবে? নাকি পাল্টা ঝড় তুলে মশাল নেভাবে মোহনবাগান? উত্তর পাওয়া যাবে আগামীকাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *