Bangladeshi Arrest: ৩ দিনে মোট ৭৯! ওপারে তপ্ত পরিস্থিতির মধ্যেই ফের সন্দেহজনক ট্রলার সহ আটক ২৪ বাংলাদেশি - Bengali News | 24 Bangladeshis detained with suspicious trawler in Bay of Bengal again - 24 Ghanta Bangla News
Home

Bangladeshi Arrest: ৩ দিনে মোট ৭৯! ওপারে তপ্ত পরিস্থিতির মধ্যেই ফের সন্দেহজনক ট্রলার সহ আটক ২৪ বাংলাদেশি – Bengali News | 24 Bangladeshis detained with suspicious trawler in Bay of Bengal again

Spread the love

প্রশাসনিক মহল চাপানউতোর Image Credit: TV 9 Bangla

ফ্রেজারগঞ্জ: দফায় দফায় আটক বাংলাদেশি ট্রলার। গত রবিবার ওপারের একটি সন্দেহজনক ট্রলার সহ আটক করা হয় ২৯ জন বাংলাদেশিকে। তা নিয়ে চাপানউতোরের মধ্যে ফের বঙ্গোপসাগর থেকে আটক বাংলাদেশি ট্রলার। এবার গ্রেফতার ২৪ জন বাংলাদেশি। এই নিয়ে গত তিনদিনে আটক করা হয় ৩টি বাংলাদেশি ট্রলারকে। পুলিশের খাতায় নাম উঠল ৭৯ জনের। প্রত্যেকটি ট্রলায়ের বিরুদ্ধেই ভারত বাংলাদেশ আন্তর্জাতিক জল সীমা লঙ্ঘনের অভিযোগ। ঢুকে পড়েছিল সুন্দরবনের উপকূলে। সন্দেহজনক গতিবিধি দেখেই প্রথমে আটক করে ভারতের উপকূল রক্ষী বাহিনী।  

সূত্রের খবর, সোমবার বিকালে বঙ্গোপাগরে ভারতীয় জল সীমার ভিতরে ঢুকে পড়ে নূর-ই-মদিনা নামে একটি বাংলাদেশি ট্রলার। তাতেই ছিল ২৪ মৎস্যজীবী। গভীর রাতেই তঁদের আটক করে ফ্রেজারগঞ্জ মৎস্য বন্দরে নিয়ে এসে পুলিশের হাতে তুলে দেয় ভারতের কোস্ট গার্ড। ধৃতরা মৎস্যজীবী নাকি মৎস্যজীবীর ছদ্মবেশে ভারতের অনুপ্রবেশের চেষ্টা চলছিল তা নিয়ে উঠছে প্রশ্ন।

ধৃতদের পুরোদমে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। নতুন করে যাঁরা ধরা পড়েছেন তাঁদের সঙ্গে পুরনো ধৃতদের কোনও যোগ রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। তিন দিনে লাগাতার একই ছবি দেখা যাওয়ায় প্রশাসনের অন্দরেও চিন্তার মেঘ ক্রমশ তীব্র হচ্ছে। একদিকে বাংলায় চলা এসআইআর নিয়ে রাজনৈতিক মহল যখন তপ্ত হচ্ছে, তখন অপারে শেষ হাসিনার মৃত্যুদণ্ডের সাজায় নতুন করে উত্তাল পরিস্থিতি। এরইমধ্যে কোনওভাবে যাতে অনুপ্রবেশের ঘটনার বাড়বাড়ন্ত না হয় তা নিয়ে সীমান্তে সদা সতর্ক রয়েছে সীমান্ত রক্ষা বাহিনী। তৎপর রয়েছে গোয়েন্দারাও। ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক জলসীমাতেও নজরদারি কয়েকগুণ বাড়ানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *