দাউ দাউ করে জ্বলছে হলদিয়ায় পেট্রোকেমিক্যালসের পাইপলাইন, বাতিল ট্রেন
জানা গিয়েছে, ওভার হেড তার মেরামতির জন্য রেলের টিআরডি ডিপার্টমেন্টের কর্মীরা উপস্থিত হলেও আগুনের ভয়াবহতার কারণে তাঁরা কাজ করতে পারছেন না। তাই কখন এই লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হবে, তা এখনই বলা যাচ্ছে না বলে রেল সূত্রে খবর। পাঁশকুড়া হলদিয়া দিঘা সাউথ ইস্টার্ন রেলওয়ে প্যাসেঞ্জার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে স্থানীয় রেল কর্তৃপক্ষের কাছে আগাম বিজ্ঞপ্তির আবেদন জানানো হয়েছে। যাত্রীরা যাতে কোনও হয়রানির মুখে না পড়েন তার জন্যই এই আবেদন।