Petrol-Diesel Price: ‘জ্বালানির দাম বাড়লেও কোম্পানি তো আর মাইনে বাড়াচ্ছে না’, মাথায় হাত মধ্যবিত্তদের | Fuel Price Hike Sparks Concern Among Daily Commuters and Middle Class
পেট্রোল-ডিজ়েলের মূল্যবৃদ্ধি চিন্তা বাড়াচ্ছে মধ্যবিত্তদের। গত ১১ দিনে চারবার বেড়েছে জ্বালানির দাম। কলকাতায় পেট্রোলের দাম লিটার প্রতি ১১৩ টাকা ৫১ পয়সা। জ্বালানির দাম বাড়ায় জ্বলছে মধ্যবিত্তদের পকেটেরও। পেট্রল-ডিজ়েলের দাম বৃদ্ধি মানেই নিত্য প্রয়োজনীয় জিনিসের দামও বাড়ে। ইতিমধ্যে দুধ ও পাউরুটির দাম বেড়েছে। চিন্তায় পড়ে গিয়েছেন সাধারণ মানুষ। পেট্রোল নিতে গিয়েও দুই বার ভাবতে হচ্ছে। কম নিতে হচ্ছে পেট্রোল। বারাসতের বিভিন্ন পেট্রোল পাম্পে সেই ছবিই দেখা গেল। কেউ বলছেন এবার থেকে সাইকেল নিয়ে কাজে যেতে হবে যা অবস্থা। আবার কেউ বলছেন, সাধারণ মধ্যবিত্তদের জন্য খুবই সমস্যা হয়ে গিয়েছে। পেট্রোল-ডিজ়েলের দাম বাড়লেও কোম্পানি তো আর ট্রাভেল অ্যালোয়েন্স বাড়াচ্ছে না। এতে গুরুতর সমস্যায় পড়তে চলেছেন মধ্যবিত্তরা।