পাঁচ থালিতে জমজমাট খাওয়ার আয়োজন পার্ক স্ট্রিট-এর রেস্তোরাঁয় - 24 Ghanta Bangla News
Home

পাঁচ থালিতে জমজমাট খাওয়ার আয়োজন পার্ক স্ট্রিট-এর রেস্তোরাঁয়

Spread the love

মাটন দিয়ে জমিয়ে পুজোর ভোজ সারতে চাইলে ‘মাটন আমারও পরাণ যাহা চায়’ থালি অর্ডার করতে পারেন। এতে রয়েছে চেলো কাবাব, মাটন গলৌটি, ফ্যান্টাস্টিক মাটন এবং মাটন বিরিয়ানি। সঙ্গে থাকছে ডাল মাখানি, আলু দো পেঁয়াজা, রুটি, পাঁপড়, স্যালাড ও গোলাপজাম। চিকেন-প্রেমীদের জন্য থাকছে ‘চিকেন আসে হৃদয়ও আকাশে’ থালি। মিলবে চিকেন টিক্কা, ধাবা স্টাইল কুকার চিকেন এবং চিকেন বিরিয়ানি। সঙ্গে থাকছে ডাল মাখানি, আলু দো পেঁয়াজা, রুটি, পাঁপড়, স্যালাড এবং গোলাপজাম। পুজোর আড্ডার মাঝে বন্ধুদের সঙ্গে ভাগ করে খাওয়ার জন্যও এই আয়োজন বেশ জমাটি। এর পর স্বাদ ঘুরে যাবে ট্যাংরার দিকে। ‘আমি শুধুই যে ট্যাংরা চিকেনের’-এ থাকছে বাটার গার্লিক পেপার চিকেন, চিলি চিকেন, ফ্রায়েড চিকেন, চিকেন মোমো এবং ভেজ স্প্রিং রোল। সঙ্গে পছন্দমতো ভাত অথবা নুডলস। চাইনিজ়-ঘেঁষা এই স্বাদ পুজোর খাওয়ায় আনবে একটু অন্য রকম মেজাজ। আর সামুদ্রিক খাবারে ট্যাংরা-স্বাদ পেতে রয়েছে ‘মাছে মাছে ট্যাংরা দেখা পাই’। বাটার গার্লিক পেপার প্রনস, ট্যাংরা চিলি ফিশ, বাসা ফিশ ফিলে, প্রন মোমো এবং ভেজ স্প্রিং রোলের সঙ্গে বেছে নেওয়া যাবে ভাত অথবা নুডলস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *