BSF Jawan news: কিছু বোঝার আগেই ওদের খেল খতম করে দিল BSF, ভারত-বাংলাদেশ সীমান্তে বড় ঘটনা – Bengali News | BSF Jawan news: BSF Achieves Another good Success in Murshidabad: Smuggler Caught with 11 Cattle, Smuggling Attempt Foiled
বড় সাফল্য বিএসএফ-এরImage Credit source: Tv9 Bangla
মুর্শিদাবাদ: ভারত-বাংলাদেশ সীমান্তে ফের বড় সাফল্য পেল বিএসএফ। মুর্শিদাবাদে রুখল গরুপাচার। এগারোটি গরুসহ চোরাকারবারীকে ধরলেন জওয়ানরা। একদম গেরিলা পদ্ধতিতে অতর্কিতে আক্রমণ করে গরুপাচার রুখল বিএসএফএফ।
ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গের বোয়ারঘাট সীমান্ত ফাঁড়িতে। সেখানে মোতায়েন ছিল বিএসএফ-এর ৭১ ব্যাটেলিয়নের জওয়ানরা। গোপন সূত্রে তাঁদের কাছে আগেই খবর ছিল যে ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ থেকে গরুপাচার হবে। সেই মতো সতর্ক ছিলেন জওয়ানরা।
শুধু সতর্কতা অবলম্বনই নয়, একই সঙ্গে ‘অ্যাম্বুস প্ল্যান’ তৈরি করা হয়। এরপর শনিবার ভোর সাড়ে চারটে নাগাদ জওয়ানরা দেখেন কয়েকজন সন্দেহভাজন ব্যক্তি লুকিয়ে লুকিয়ে বাংলাদেশ সীমান্তের দিকে এগিয়ে যাচ্ছে।
তখনই আধা সেনা গেরিলা পদ্ধতিতে গিয়ে আক্রমণ করে। জওয়ানদের প্রতিরোধের কাছে পরাজয় স্বীকার করে চোরাকারবারিরা। তারপর তৎপরতা ও সাহসিকতার সঙ্গে চোরাকারবারিদের উপর প্রতিহত করে। এরপর এগারোটি গরু উদ্ধার করে আধা সেনা। আটক করা হয় ভারতীয় চোরাকারবারি।
অভিযুক্তকে তুলে দেওয়া হয়েছে পুলিশের হাতে। গরুগুলিকে ধ্যান ফাউন্ডেশনের কাছে হস্তান্তর করা হবে। বিএসএফ-এর এক কর্তা বলেন, “সীমান্তে সকল ধরনের বেআইনি কার্যকলাপ নির্মূল করতে বিএসএফ সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ।”
