গায়ে ডোরাকাটা দাগ, হিংস্র প্রাণী উদ্ধার বীরভূমে, আতঙ্ক এলাকায় - 24 Ghanta Bangla News
Home

গায়ে ডোরাকাটা দাগ, হিংস্র প্রাণী উদ্ধার বীরভূমে, আতঙ্ক এলাকায়

Spread the love

খাঁচাবন্দি করার পরে হায়নাটিকে নিয়ে আসা হয়েছে ইলামবাজারের প্রাণী সম্পদ বিকাশ ভবনে। বর্তমানে সেখানে হায়নাটির চিকিৎসা চলছে। বনদপ্তর ও প্রশাসনের নজরদারিতে রয়েছে প্রাণীটি। বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রণ ব্যুরোর সদস্য দীনবন্ধু বিশ্বাস বলেন, ‘ছবি দেখে বোঝা যাচ্ছে এটি হায়নাই।’ তাঁর দাবি, ইলামবাজার জঙ্গল বা সংলগ্ন এলাকায় আগেও হায়না ছিল, বর্তমানেও রয়েছে। তবে সংখ্যায় কম। এছাড়াও সেখানে এখনও রয়েছে প্যাঙ্গোলিন, নেকড়ে, শিয়াল, নেউল, বুনো খরগোশ, দুই ধরণের গোসাপ এবং প্রচুর অজগরও আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *