মধ্যরাতে নাটকীয় মোড়, ইডির জালে বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান - Bengali News | Ed arrests tmc leader shankar adhya from bongaon - 24 Ghanta Bangla News
Home

মধ্যরাতে নাটকীয় মোড়, ইডির জালে বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান – Bengali News | Ed arrests tmc leader shankar adhya from bongaon

Spread the love

বনগাঁ: সকাল থেকে ইডির অভিযান। মধ্যরাতে নাটকীয় মোড়। বনগাঁর দাপুটে তৃণমূল নেতা শঙ্কর আঢ্যকে গ্রেফতার করল ইডি। সন্ধেতেই শঙ্কর আঢ্যর শ্বশুরবাড়ির থেকে সাড়ে আট লাখ টাকা উদ্ধার করেছিল ইডি। একটি আলমারি থেকে পাওয়া গিয়েছিল বান্ডিল বান্ডিল নগদ টাকা। এরপর রাত বাড়তেই গ্রেফতার বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্য। সূত্রের খবর, রাতেই তাঁকে নিয়ে আসা হবে কলকাতায় সিজিও কমপ্লেক্সে। শনিবার সকালে মেডিক্যাল পরীক্ষা করানোর পর পেশ করা হতে পারে আদালতে।

খবরটি সদ্য এসে পৌঁছেছে। বিস্তারিত বিবরণ আসছে কিছুক্ষণের মধ্যেই। আপনার কাছে দ্রুততার সঙ্গে খবর পৌঁছে দেওয়াই আমাদের প্রয়াস। তাই সব খবরের লেটেস্ট আপডেট পেতে এই পেজটি রিফ্রেশ করতে থাকুন। পাশাপাশি অন্যান্য খবরের জন্য ক্লিক করুন এখানে

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *