Trump on India-Pakistan Conflict: 'পাকিস্তানের প্রধানমন্ত্রী মারা যেতেন যদি...' আরও বড় বোমা ফাটালেন ট্রাম্প - Bengali News | US President Donald Trump Says Pakistan PM Shehbaz Sharif Wouldn't be Alive if US did not Intervane during India Pakistan Conflict - 24 Ghanta Bangla News
Home

Trump on India-Pakistan Conflict: ‘পাকিস্তানের প্রধানমন্ত্রী মারা যেতেন যদি…’ আরও বড় বোমা ফাটালেন ট্রাম্প – Bengali News | US President Donald Trump Says Pakistan PM Shehbaz Sharif Wouldn’t be Alive if US did not Intervane during India Pakistan Conflict

Spread the love

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।Image Credit: PTI

ওয়াশিংটন: আবার অপারেশন সিঁদুরের কথা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখে। যুদ্ধবিমান ধ্বংসের দাবির পর এবার গোটা বিশ্বের সামনে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের পর্দাফাঁস করে দিলেন। মাথা হেঁট করিয়ে দিলেন শেহবাজ শরিফের। তবে ট্রাম্পের দাবিতে যে কথা সবার কানে লাগল, তা হল, তিনি দাবি করলেন যে ভারত-পাকিস্তানের যুদ্ধ না থামালে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বেঁচে থাকতেন না।

অপারেশন সিঁদুরের সময় পাকিস্তান যে খুব একটা সুবিধাজনক জায়গা ছিল না, সেই বিষয়টি তুলে ধরলেন ট্রাম্প। বললেন, তিনি (ডোনাল্ড ট্রাম্প) না থাকলে, মরে যেতেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।

ওয়াশিংটনে মার্কিন ক্যাপিটলে বক্তৃতা চলাকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, “ভারত ও পাকিস্তানের মধ্যে পরমাণু যুদ্ধ হয়ে যেতে পারত। ৩৫ মিলিয়ন মানুষ বলেছেন যে আমি যদি মধ্যস্থতা না করতাম, তাহলে পাকিস্তানের প্রধানমন্ত্রী মারা যেতেন।”

যদিও অনেকেই মনে করছেন যে ট্রাম্প বলতে গিয়ে ভুল করেছেন। তিনি আসলে বলতে চেয়েছিলেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ তাঁকে ফোন করে বলেছিলেন যে যদি ট্রাম্প যুদ্ধ না থামাতেন, তাহলে ৩৫ মিলিয়ন অর্থাৎ সাড়ে তিন কোটি মানুষের মৃত্যু হত।

দিন কয়েক আগেও এই কথাই বলেছিলেন ট্রাম্প। প্রসঙ্গত, অপারেশন সিঁদুর নিয়ে একেক সময় একেক ধরনের মন্তব্য করেছেন ট্রাম্প। ভারত-আমেরিকার মধ্যে টানাপোড়েন চলাকালীন তিনি পাকিস্তান ঘেঁষা মন্তব্য করে যাচ্ছিলেন। তবে ভারত বরাবরই নিজের অবস্থানে অনড় থেকেছে। সাফ জানিয়েছে যে ভারত-পাকিস্তানের সংঘাত থামাতে তৃতীয় কোনও ব্যক্তির ভূমিকা নেই। পাকিস্তানের অনুরোধেই সংঘর্ষ থেমেছিল। সম্প্রতি আবার ভারতের সঙ্গে সম্পর্ক বরফ গলার পর ফের “ইউ টার্ন” নিয়েছেন মার্কিন প্রেসিডেন্টও।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *