ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তির আলোচনায় ‘অচলাবস্থা’, দাবি নির্মলার
ভারত ও আমেরিকা ২০২৫-এর ফেব্রুয়ারি থেকে এই বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চালাচ্ছে। দুই দেশের লক্ষ্য শুধু দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়ানো নয়, দীর্ঘদিনের বাজারে প্রবেশাধিকার সংক্রান্ত সমস্যাগুলির সমাধান করা। শুল্ক, কৃষি ও শিল্পপণ্যের বাজারে প্রবেশ, আমেরিকার পণ্যের জন্য ভারতীয় বাজার আরও উন্মুক্ত করা এবং ভারতের রপ্তানিকারীদের জন্য মার্কিন বাজারে সুবিধে বাড়ানো—একাধিক গুরুত্বপূর্ণ বিষয়কে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দর-কষাকষি চলছে। কিন্তু, শেষ পর্যায়ে এসে স্বার্থের সংঘাতই আলোচনাকে জটিল করে তুলেছে বলে মনে করা হচ্ছে।