উরুগুয়ের বিরুদ্ধে আজ নতুন চ্যালেঞ্জ ব্লু টাইগারদের
পার্থ দত্ত
৪৪ বছর আগের সেই স্মৃতি এখনও উজ্জ্বল মানস ভট্টাচার্যের হৃদয়ে।
১৯৮২ সালে ইডেন উদ্যানে নেহরু গোল্ড কাপের ম্যাচে ৩৫ মিনিটে বক্সের বাইরে থেকে ডান পায়ের জোরালো শটে উরুগুয়ের জালে বল জড়িয়ে দিয়েছিলেন ভারতের রাইট উইঙ্গার মানস। এনজ়ো ফ্রান্সিসকোলি, রুসো, জর্জ দ্য সিলভা, র্যামোসদের উরুগুয়ে ৩–১ গোলে জিতলেও প্রদীপ বন্দ্যোপাধ্যায়ের ভারত বুঝিয়ে দিয়েছিল, তারা খুব একটা পিছিয়ে নেই।