আরও বড় নাশকতার প্ল্যানই ছিল হাম্মামির, জুলাই থেকে টার্গেট!
এক, ফ্লাইদুবাইয়ে যোগ দেওয়ার আগেই এই নাশকতার পরিকল্পনা করেছিলেন হাম্মামি। দুই, নিয়মিত তেল আভিভ ফ্লাই করে, এমন এয়ারলাইন বেছে নেন। যাতে ইজ়রায়েলের উপরে আক্রমণ করা যায়। তিন, ফ্লাইট নিয়ে বহুবার তেল আভিভ নামা–ওঠার সময়ে মনে মনে নাশকতার ব্লু–প্রিন্ট তৈরি করেন। চার, একই মোডাস অপারেন্ডিতে গত জুলাইয়ে নাশকতার প্ল্যান থাকলে, ফ্লাইটে ক্রু হিসেবে ঘনিষ্ঠ বন্ধু থাকায়, তাঁর জীবনের কথা ভেবে শেষ মুহূর্তে হামলা বাতিল করেন। পাঁচ, বেন গুরিয়ন বিমানবন্দরের টার্মিনালেও বিমান নিয়ে আছড়ে পড়ার প্ল্যান ছিল। তাতে মৃত্যুর সংখ্যা বাড়ত। ছয়, কোনও কারণে সেই প্ল্যান কার্যকর না হলে, হয় তেল আভিভের কোনও বহুতল নয়তো জর্ডনের মার্কিন মিলিটারি বেস–এ হানা দিতেন।