মমতার আইনি চিঠি পিজি কর্তৃপক্ষকে, পাল্টা সরব শুভেন্দুও
সোমবার নবান্নে শুভেন্দু জানান, রাজ্যের প্রধান সচিবালয়ের ১৪ তলায় নিজের অফিসের দেরাজে অনেক গুরুত্বপূর্ণ নথি ফেলে গিয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। তবে তার মধ্যেই মমতার ওই নথি ছিল কি না, তা নিয়ে সরাসরি কোনও মন্তব্য করেননি তিনি। মুখ্যমন্ত্রী বলেন, ‘সময় হলে জানিয়ে দেবো, কোথা থেকে ওই নথি পেয়েছি।’ একই সঙ্গে আইনি নোটিস প্রসঙ্গে সাংবাদিক বৈঠকে তাঁর হুঁশিয়ারি, ‘আপনাদের মাধ্যমে ওঁর আইনজীবীকে বলছি, ঘাঁটাঘাঁটি একটু কম করুন। এক্স-রে প্লেট, এমআরআই যদি দেখাতে শুরু করি, বাড়ি থেকে বেরোতে পারবেন না!’