Kanchan Mullick: 'এক্ষুনি দেখে দিন নাহলে ট্রান্সফার করিয়ে দেব', সরকারি হাসপাতালে ডাক্তারের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ কাঞ্চনের বিরুদ্ধে - Bengali News | Kanchan Mullick accused to harassed one doctor who is from Calcutta School Of Tropical Medicine - 24 Ghanta Bangla News
Home

Kanchan Mullick: ‘এক্ষুনি দেখে দিন নাহলে ট্রান্সফার করিয়ে দেব’, সরকারি হাসপাতালে ডাক্তারের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ কাঞ্চনের বিরুদ্ধে – Bengali News | Kanchan Mullick accused to harassed one doctor who is from Calcutta School Of Tropical Medicine

Spread the love

কাঞ্চন মল্লিক, বিধায়ক
Image Credit source: Facebook

কলকাতা: ফের বিতর্কে উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক। ‘স্কুল অব ট্রপিক্যাল’ মেডিসিনে গিয়ে তৃণমূল বিধয়াকের বিরুদ্ধে উঠল দাদাগিরির অভিযোগ। বিভাগীয় প্রধানের সঙ্গে দুর্ব্যবহার করেছেন কাঞ্চন, বলে দাবি চিকিৎসকের। পরে বাকি রোগীরা প্রতিবাদ করায় বেরিয়ে যেতে বাধ্য হন তৃণমূল বিধায়ক।

বুধবার দুপুর ১টা ৫০ মিনিটের ঘটনা। এ দিন, শাশুড়িকে চিকিৎসা করাতে ট্রপিক্যালে যান কাঞ্চন। বিধায়কের দাবি ছিল, তাঁর শাশুড়িকে আগে দেখে দিতে হবে। ডাক্তার জানিয়েছিলেন,একটি শিশুকে তিনি দেখছেন। তাঁকে দেখে শাশুড়িকে দেখে দেবেন। অভিযোগ, এতেই চটে যান বিধায়ক। ডাক্তারের সঙ্গে দুর্ব্যবহার করেন তিনি বলে দাবি। এটা দেখে আউটডোরে থাকা অন্য রোগীরা বেজায় রেগে যান। প্রতিবাদ জানান তাঁরা। মূলত অন্য রোগীর পরিজনদের প্রতিবাদ দেখেই ট্রপিক্যাল ছাড়েন কাঞ্চন।

সিনিয়র রেসিডেন্ট স্কুল অব ট্রপিক্যালের প্রণিত রায় বলেন, “ওরা স্যরকে চাপ দেন। এক্ষুনি দেখে দিতে হবে বারবার বলতে থাকেন। তারপর স্যর না শুনলে তাঁকে বলেন আপনার নাম কী? রেজিস্ট্রেশন নম্বর কী? আপনাকে ট্রান্সফার করে দেব বলে হুমকি দেন। এই ঘটনায় স্যর দুঃখ পেয়েছেন। ” ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার অ্যাসোশিয়েশনের সদস্য দেবার্ঘ্য মুখোপাধ্যায় বলেন, “কাঞ্চন মল্লিক এলেন ডাক্তার দেখালেন। উনি তো জনপ্রতিনিধি। এসে উল্টোপাল্টা কথা বলা শুরু করে দিলেন। গালিগালাজ করলেন HOD-কে আমরা সমর্থন করি না।” এ প্রসঙ্গে কাঞ্চন মল্লিকের সঙ্গে টিভি ৯ বাংলা যোগাযোগ করলেও তিনি ফোন তোলেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *