West Bengal Live News Update: আজ সুপ্রিম কোর্টে জ্ঞানেশের জোড়া মামলার শুনানি | West Bengal Live News Update Suvendu Adhikari Supreme Court Gyanesh Kumar SIR Mamata Banerjee TMC Milan Pradhan Calcutta High Court update on 5 october
আজ, সোমবার একাধিক কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। নবান্নে এক মউ সাক্ষর কর্মসূচি রয়েছে বলে জানা গিয়েছে। বিমানবন্দর বিষয়ে কোনও মউ সাক্ষর হতে পারে। এদিকে, নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। কংগ্রেস প্রার্থীর অন্তর্বর্তী জামিনের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য। সেই মামলারই শুনানি রয়েছে আজ। এদিকে, শীর্ষ আদালতে আরও জ্ঞানেশ কুমারকে নিয়ে দু’টি মামলার শুনানি রয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বামপন্থী ছাত্র সংগঠনের কনভেনশনে আসছেন আইসা নেত্রী নেহা বোরা। দিনভর এমনই বিভিন্ন খবরের আপডেট পেতে নজর রাখুন টিভি৯ বাংলার লাইভে।