ভারী দুর্যোগ না হলেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা, পুজোর মুখে কেমন থাকবে বাংলার আবহাওয়া?
তবে, অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, এই সিস্টেমের প্রভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। দুর্গাপুজোর প্রথম তিন দিন উপকূলবর্তী ও পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪৫ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে, দীর্ঘ মেয়াদে আবহাওয়ার পূর্বাভাসে পরিবর্তন হতে পারে। আন্দামান সাগরের সম্ভাব্য সিস্টেমটি কোথায় তৈরি হচ্ছে এবং কোন পথে এগোচ্ছে, তার উপরেই দক্ষিণবঙ্গে বৃষ্টি পরিস্থিতি নির্ভর করবে।