Laxmi Puja Special Food: এই তিনটের মধ্যে যে কোনও ১টা রেসিপি হয়ে উঠতে পারে লক্ষ্মীপুজোর শো স্টপার! - Bengali News | 3 best chutney recipes to cook during Laxmi Puja 2025 - 24 Ghanta Bangla News
Home

Laxmi Puja Special Food: এই তিনটের মধ্যে যে কোনও ১টা রেসিপি হয়ে উঠতে পারে লক্ষ্মীপুজোর শো স্টপার! – Bengali News | 3 best chutney recipes to cook during Laxmi Puja 2025

Spread the love

দুর্গাপুজোর রেশ এখনও কাটেনি, এদিকে দরজায় এসে কড়া নাড়ছে লক্ষ্মী পুজো। সম্পদ-সমৃদ্ধির দেবী নারায়ণ জায়ার আরাধনা হয় প্রায় প্রতিটি বাঙালি পরিবারেই। কোথাও দেবীকে নিবেদন করা হয় খিচুড়ি, লাবড়া, পাঁচরকম ভাজা, তরকারি, পায়েস চাটনি সহ নানা পদ। বেশিরভাগ অব্রাহ্মণ বাড়িতে নিবেদন করা হয় লুচি বা অনান্য ভোগ। আবার অনেকের বাড়ির পুজোতে জোড়া ইলিশ নিবেদনের প্রচলন রয়েছে। তবে আর যাই থাক না কেন, শেষপাতে চাটনিটা কিন্তু মাস্ট। কিন্তু কীসের চাটনি রাঁধবেন? রইল ৩ রেসিপি।

ইলিশ মাছের কাঁটা দিয়ে চাটনি – নাম শুনেই একটু অদ্ভুত লাগলো তো? ইলিশ মাছ দিয়ে চাটনি সম্ভব! এই চাটনি কিন্তু একবার খেলে তাক লেগে যাবে। মাছের কাঁটা খুব ছোট ছোট করে কেটে ধুয়ে নিন। জল ঝরিয়ে নিন নুন-হলুদ মাখিয়ে ১৫ মিনিট রেখে দিন। তারপর রান্না শুরু করুন। কাঁচা লঙ্কা বাটা মেশানো তেঁতুলের জল ওপরে একটু ঢেলে দিলে তো আর কথাই নেই। ইলিশমাছের কাঁটার চাটনি জমে পুরো ক্ষীর।

জলপাইয়ের চাটনি – টক-মিষ্টি স্বাদের চাটনি কিন্তু লক্ষ্মীপুজোর ভোগে অন্যতম প্রধান আকর্ষণ হয়ে ওঠার ক্ষমতা রাখে। জলপাই গরম জলে সেদ্ধ করে সেই সেদ্ধ জলপাই চটকে মাখতে হয় প্রথমে। তারপর সেই মাখা জলপাই দিয়ে রান্না করতে হবে জলপাই। রান্না করা জলপাইয়ের চাটনির ওপরে কয়েক ফোঁটা খাঁটি মধু ছড়িয়ে দিলে এর স্বাদ হয়ে যায় দ্বিগুণ।

চালতার চাটনি – চালটা ভাল করে ধুয়ে লম্বা-লম্বা কেটে নিয়ে রান্না করতে হয়। কড়াইয়ের গরম তেলে সামান্য এক চিমটে সর্ষের সঙ্গে শুকনো লঙ্কা ফোড়ন ও পরিমাপ মতো নুন দিয়ে চালতার টুকরোগুলি ভেজে নিয়ে রান্নাটা শুরু হয়। চালতা ভাজার সময় নুনের সঙ্গে সামান্য হলুদ গুঁড়ো দিয়ে ভাজলে রান্নার পর এই চাটনি খেতে আরও সুস্বাদু লাগে। তবে কড়াইয়ে জল দিয়ে মশলা শুদ্ধু ভাজা চালতা কিছুতেই ৫-৭ মিনিটের বেশি ফোটাবেন না। চালতা গলে গেলে কিন্তু চাটনির স্বাদ নষ্ট হয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *