Supti Pandey: ‘বাচ্চারা ভুল করেছিল, কান মুলে দিয়েছি…’, ভোটের যা ঘটেছিল, তা ‘পছন্দ নয়’ সুপ্তির – Bengali News | TMC Candidate of Maniktala Supti Pandey says, some workers did mistake
মানিকতলা: উপ নির্বাচনের দিন মানিকতলা কেন্দ্রে একাধিক অভিযোগ উঠেছিল শাসক দলের বিরুদ্ধে। ৮০-র বেশি বুথে পুনর্নির্বাচন করার দাবি জানিয়েছিলেন ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে। একাধিক বুথে ভোট করতেই দেওয়া হয়নি বলে দাবি করেছিলেন তিনি। আজ, শনিবার সেই ভোটের ফল প্রকাশের দিন তৃণমূল প্রার্থী সুপ্তি পাণ্ডে বললেন, ‘বাচ্চা ছেলেরা ভুল করেছিল’। সুপ্তির দাবি, সে দিন যা ঘটেছিল, তা সুপ্তির পছন্দ নয়। প্রার্থীকে বাধা দেওয়া উচিত হয়নি বলেও মন্তব্য করেছেন তিনি।