৫ কোটির বদলে দিলেন মাত্র ৫০ লক্ষ
৫০ লক্ষ টাকার ডিমান্ড ড্রাফটের কপি দেখে আদালত সন্তুষ্ট হয়নি। বিচারপতিরা প্রশ্ন তোলেন, সেটি সত্যিই বৈধ কি না, তা আদালতের পক্ষে নিশ্চিত হওয়া সম্ভব নয়। রাজপালের আইনজীবী জানান, ড্রাফটটি ব্যাংকে রয়েছে এবং প্রক্রিয়া চলছে। এদিকে অভিযোগকারী সংস্থার আইনজীবী আদালতে রাজপালের বিরুদ্ধে কড়া মন্তব্য করেন। তাঁর অভিযোগ, অভিনেতা বারবার আদালতের নির্দেশ মেনে চলছেন না এবং আদালতের নির্দেশের প্রতি যথাযথ সম্মান দেখাচ্ছেন না।