Gold Price Today: রবিবারই কি সোনা কেনার সেরা দিন? কতটা সস্তা হল হলুদ ধাতু, জানুন - Bengali News | Gold Price Today: Gold Price at 7275 rs per gram, Silver Rate under 95 Thousand, Check Out Gold Silver Rate in Kolkata Today - 24 Ghanta Bangla News
Home

Gold Price Today: রবিবারই কি সোনা কেনার সেরা দিন? কতটা সস্তা হল হলুদ ধাতু, জানুন – Bengali News | Gold Price Today: Gold Price at 7275 rs per gram, Silver Rate under 95 Thousand, Check Out Gold Silver Rate in Kolkata Today

Spread the love

কলকাতা: মিঠে রোদ, রয়েছে শীতের আমেজ। বাতাসই জানান দিচ্ছে বিয়ের মরশুম এসে গিয়েছে। আর বিয়ের মরশুমে সোনার কেনাকাটি হবে না, তা কি হতে পারে? তবে শখ থাকলেই তো হল না, সাধ্যের মধ্যেও থাকতে হবে সোনার দাম। নভেম্বরের শুরুতে প্রথম কয়েকদিন দাম বেশি থাকলেও, লাগাতার কয়েকদিন ধরেই কমছে সোনার দাম। যাদের সামনেই বিয়ে বা যারা উপহারের জন্য অল্প বাজেটে গহনা কেনার পরিকল্পনা করছেন, তাদের জন্য এখনই সোনা কেনার সুবর্ণ সুযোগ। তবে দোকানে যাওয়ার আগে আজকের সোনা-রুপোর দর কত রয়েছে, জেনে নিন-

২২ ক্যারেট সোনার দাম-

২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৭২৭৫ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৭২ হাজার ৭৫০ টাকা। ১০০ গ্রাম সোনা কিনতে খরচ হবে ৭ লক্ষ ২৭ হাজার ৫০০ টাকা।

২৪ ক্যারেট সোনার দাম-

২৪ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৭৯৩৬ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৭৯ হাজার ৩৬০ টাকা। ১০০ গ্রাম সোনা কিনতে খরচ হবে ৭ লক্ষ ৯৩ হাজার ৬০০ টাকা।

১৮ ক্যারেট সোনার দাম-

১৮ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৫৯৫২ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৫৯ হাজার ৫২০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৫ লক্ষ ৯৫ হাজার ২০০ টাকা।

রুপোর দাম-

মাঝে রুপোর দাম লাখ টাকায় পৌঁছেছিল। তবে এখন সোনার দামের মতো রুপোর দামও কিছুটা কম। আজ, রবিবার ১০০ গ্রাম রুপো কিনতে খরচ হবে ৯৪০০ টাকা। ১ কেজি রুপোর দাম রয়েছে ৯৪ হাজার টাকা।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *